পটুয়াখালী জেলাসহ সারা দেশব্যাপি গরমের তাপতাহ বেড়ে দেশের দক্ষিণ অ লের কৃষকের বোরো এবং রবি ফসল পানির অভাবে ক্ষতির সম্মূখীন। এই তাপতাহ থেকে রক্ষা এবং বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ তালার কাছে খোলা আকাশের নীচে দুই রাকাআত ইজ্তেখার নামাজ আদায় করা হয়।
০৪ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে সকল পেশার শত শত মানুষ এই নামাজে অংশ গ্রহণ করেন। নামাজের ইমামতি করেন পটুয়াখালী বহালগাছিয়া বাধঁঘাট জামে মসজিদের খতিব মাওলানা মো. রেদওয়ানুল হক। নামাজ শেষে আল্লাহর নিকট দোয়া মোনাজাত করা হয়।